April 8, 2026, 2:01 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কুয়াশার কারণে শাহজালালে সাড়ে ৪ ঘণ্টা পর প্লেন চলাচল বন্ধ

কুয়াশার কারণে শাহজালালে সাড়ে ৪ ঘণ্টা পর প্লেন চলাচল বন্ধ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণের অনুমতি দেয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। কুয়াশা কেটে যাওয়ার পর প্রথমে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। তখন থেকেই নিয়মিত প্লেন চলাচল স্বাভাবিক হতে থাকে। এর আগে ঘন কুয়াশার কারণে গত রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে ভিজিবিলিটি না থাকায় সকল ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণে ব্যর্থ হয়। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যান্তরীণ রুটের ফ্লাইটগুলো আটকে পড়ে। প্লেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি সিকিউরিটি কর্মকর্তা এএসপি (এপিবিএন) ভুইঁয়া মাহবুব হাসান বলেন, সকালে কুয়াশা কমে যাওয়ায় ভিজিবিলিটি বাড়তে থাকে। পরে সাড়ে ৮টার পর থেকে ফের প্লেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর