April 17, 2026, 11:09 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ফ্লাইটে ম্যাকবুক প্রো বহন নিষেধ

ফ্লাইটে ম্যাকবুক প্রো বহন নিষেধ

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ফ্লাইটে অ্যাপলের কিছু মডেলের ম্যাকবুক প্রো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

সম্প্রতি ব্যাটারি ত্রুটির কারণে কিছু মডেলের ম্যাকবুক প্রো ফেরত চেয়েছে অ্যাপল। ডিভাইসগুলোতে আগুন লাগার ঝুঁকি থাকায় ফ্লাইটে এগুলো বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইমেইলে সংস্থাটির এক মুখপাত্র বলেন, “কিছু অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপ ব্যাটারি ত্রুটির কারণে ফেরত চাওয়া হয়েছে, বিষয়টি আমরা জানি। এয়ারলাইনগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।”

চলতি বছরের জুন মাসে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ১৫ ইঞ্চি কিছু ম্যাকবুক প্রো ফেরত নেওয়া হবে। এই ডিভাইসগুলোর ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই ইউনিটগুলো বিক্রি করা হয়েছে।

ফ্লাইটে নিষেধাজ্ঞা ব্যাপারে জানতে রয়টার্সের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

Share Button

     এ জাতীয় আরো খবর