April 21, 2026, 6:53 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ফুলগাজীতে পানিসম্পদ উপমন্ত্রীর মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতর

আবু সাঈদ মামুন,ফুলগাজী (ফেনী )প্রতিনিধিঃ

mostbet

স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মানুষের

ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে আজ শনিবার ৩ আগষ্ট সকালে  ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর ভাঙন এলাকা উঃ শ্রীপুর, ঘণিয়ামোড়া পরিদর্শনকালে ফুলগাজী বাজারে আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব বলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল আলিমের সঞ্চালনায় এ পথসভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ফেনী-১ এর সাংসদ শিরীন আখতার,ফেনী-২ এর সাংসদ নিজাম উদ্দিন হাজারী,আওয়ামী লীগের সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।প্রতি বৎসর বর্ষা মৌসুমে ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে  মুহরী নদী বিভিন্ন স্থানে ভাঙনের ফলে এ অঞ্চলের গবাদি পশু, ফসলী জমি, মৎস ঘের,শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ী পানিতে তলিয়ে যায়।ক্ষতিগ্রস্থ হয় এ অঞ্চলের লক্ষাধিক মানুষ।পরিদর্শনকালে উপমন্ত্রী  ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ নির্মাণে  ৮০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে দ্রুততম সময়ে নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ফুলগাজী ও পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

প্রাইভেট ডিটেকটিভ/০৩ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর