March 14, 2026, 11:34 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

বন্যায় আটকা ট্রেন, ১৫ ঘণ্টা পর উদ্ধার ৮ শতাধিক যাত্রী

বন্যায় আটকা ট্রেন, ১৫ ঘণ্টা পর উদ্ধার ৮ শতাধিক যাত্রী

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ভারতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় একটি আটকে পড়া ট্রেন থেকে ৮০০ এরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা দল যৌথভাবে এই উদ্ধার কার্যক্রম চালায়। শনিবার মুম্বাইয়ের নিকটবর্তী এক শহর থেকে তাদের উদ্ধার করা হয়। ১৫ ঘণ্টা তারা পানি ও খাবার ছাড়া সেখানে আটকা ছিলেন।গত শুক্রবার রাত মহালক্ষ্মী এক্সপ্রেস নামে ওই ট্রেনটি। আটকা পড়া যাত্রীরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেন। ট্রেনের চারপাশের বিশাল এলাকা পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন থেকে যাত্রীদের না নামার বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর দুটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এবং এনডিআরএফ-এর ছয়টি নৌকা এই উদ্ধার কাজে অংশ নেয়।  যাত্রীদের দাবি ১৫ ঘণ্টা ধরে সেখানে খাবার কিংবা পানির কোনও ব্যবস্থা ছিল না। আর সেখান থেকে যাওয়ারও কোনও উপায় ছিল না। কেননা ট্রেনটি চলে গিয়েছিল পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে।  সকালে ছবি ভাইরাল হতেই সক্রিয় হয়ে ওঠে রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয় এনডিআরএফ-এর একাধিক দলকে। ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীও অংশ নেয়। সেখানে। দিনের দ্বিতীয় ভাগে ট্রেনে থাকা ৯ গর্ভবতী নারীসহ সব যাত্রীকেই উদ্ধার করা হয়।বন্যায় মুম্বাই শহরে ট্রেনের পাশাপাশি অন্যান্য যান চলাচলও বিঘ্নিত হয়েছে। ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মুম্বাই বিমানবন্দরগামী কয়েকটি ফ্লাইটের পথ অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর