March 23, 2026, 12:07 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ: বাণিজ্যমন্ত্রী

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ: বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সব কিছুকে ভিন্ন চোখে দেখা বিএনপির একটা রোগ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় অথচ রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হেরে গেছে জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও সকল দেশী-বিদেশী মিডিয়া এবং রংপুরের মানুষ স্বচক্ষে দেখেছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিন্তু একমাত্র বিএনপি বলেছে নির্বাচনে কারচুপি হয়েছে। তিনি আরো বলেন, এসব কারণে আগামি দিনগুলোতে বিএনপির কথার কোন মূল্য নাই। গতকাল শুক্রবার দুপুরে দিকে ভোলা শহরের গাজীপুর রোডে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আগমী সংসদ নির্বাচনে বিএনপিকে বর্তমান সরকারের অধিনেই অংশগ্রহণ করতে হবে। বর্তমান সরকারের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে তিনি সাংবাদিকদের বলেন, সহায়ক সরকার বলে কিছু নেই, এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে এবং বিএনপিকে সেই নির্বাচনে আসতে হবে। যদি তারা না আসে সেটা তাদের ব্যপার। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়ে আসছে বিএনপি, যা বরাবরই প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেলা ১১টার দিকে ভোলা শহরের গাজিপুর রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর