April 3, 2026, 2:07 am

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কণ্ঠে কবিতা ধারণকারীরা অন্যায় করতে পারে না: আসাদুজ্জামান নূর

কণ্ঠে কবিতা ধারণকারীরা অন্যায় করতে পারে না: আসাদুজ্জামান নূর

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যারা কণ্ঠে কবিতা ধারণ করেছে তারা কোনো অন্যায় করতে পারে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনী ভাংগা গ্রামে গত শনিবার দুপুরে লেখক পল্লী ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যে ছেলেটি বা মেয়েটি তার কণ্ঠে কবিতা ধারণ করেছেন তিনি সমাজে সেখানেই থাকুন না কেন তিনি কখনও অন্যায় করতে পারেন না। লেখক ও কবিদের ক্ষেত্রে আমার এ বিশ্বাসের জায়গাটা এমনি সুদৃঢ় যে- এ মানের লোক যেখানে থাকবেন সেখানে তারা আলোচ্য হবেন, সমাজ অলোকিত হবে, আমাদের নতুন প্রজন্ম আলোকিত হবে এবং আমাদের সমাজে যে অন্যায় অবিচার আছে সেগুলো ক্রমশ দূরীভূত হবে। তিনি বলেন, দশ বছরের আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। সেটা আমরা প্রত্যক্ষ করছি। তবে একটা বিষয় নিয়ে আমার আশঙ্কা সব সময় আছে, সেটা হল যানজট। দেশে ভাঙ্গচোরা কিংবা মাটির রাস্তা হয়তো একদিন থাকবে না। কিন্তু গাড়ির সংখ্যা যেভাবে বাড়ছে, একসময় হয়ত দেখা যাবে আমরা গাড়িতেই বসে আছি, গাড়ি থেকে নামতে আর পারছি না। এ যানজট পরিস্থিতির উন্নতি হবে কি- না তা জানি না। কবি অনিকেত শামীমের সভাপতিত্বে অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক শিহাব শাহরিয়ার, কুতুব হিলালী, সংসদ সদস্য কবি কাজী রোজী, মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফসহ অন্যান্যরা।

Share Button

     এ জাতীয় আরো খবর