April 8, 2026, 7:49 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বরগুনায় যে ঘটনা ঘটেছে, সেটি কেন ঘটেছে তদন্ত করে জানানো হবে। তবে এটি দুঃখজনক। এ ঘটনায় পুলিশ বসে নেই। দুজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা এ ঘটনায় জড়িত, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, যতগুলো ঘটনাই ঘটুক বাংলাদেশে, পুলিশের দক্ষতা-সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এই পুলিশকে যদি ১০ বছর আগের পুলিশ মনে করে কেউ, তাহলে ভুল করবে। আমাদের পু্লশি অনেক সক্ষম ও অনেক দক্ষ। তারা অনেক ইনফরমেটিভ। রোহিঙ্গা প্রশ্নে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নাফ নদীর তীরে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলো, সেই দৃশ্যটি নিশ্চই মনে আছে। এই দৃশ্যটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার চোখে পানি এনে দিয়েছে। এখন আমরা এই রোহিঙ্গা নিয়ে চ্যালেঞ্জের মুখে আছি। তারা যেকোনো জায়গায় চলে যাচ্ছে। তবে তারা চলে গেলেও নিরাপত্তা বাহিনী আবার তাদের ক্যাম্পে নিয়ে আসছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে এসেছে- সেটি আমাদের ধারণার বাইরে ছিল। ধারণা থাকলে আগে থেকে একটা ব্যবস্থা করতাম। এখন আমরা সেরকম কোনো ব্যবস্থা করতে পারিনি। তাদের জন্য একটা কাঁটা তারের বেড়া করার কথা ছিলো, সেটির কাজও সম্পন্ন করতে পারিনি। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটা তারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছি, যাতে তারা ক্যাম্প থেকে বের হতে না পারে। ক্যাম্পের ভেতরে যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যবস্থাও নিচ্ছি। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) অ্যাওয়ার্ড প্রদান- ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের পুলিশ বিভাগে ২৩ হাজার নারী সদস্য কাজ করেন। তার মধ্যে ৭২ জন পুলিশ সুপার ও তদুর্ধ কর্মকর্তা। বাৎসরিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে তাদের পুরস্কার দেয়া হয়। এবারই প্রথম ঢাকার বাইরে এ অনুষ্ঠান হচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর