April 7, 2026, 12:03 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

অক্সফোর্ড থেকে সরানো হলো সু চির ছবি

অক্সফোর্ড থেকে সরানো হলো সু চির ছবি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি মিয়ানমারের নেত্রী অং সান সু চির একটি ছবি সরিয়ে ফেলেছে। অক্সফোর্ড থেকে সম্মানসূচক একটি ডিগ্রি পাওয়ায় তাঁর ছবি সেখানে রাখা হয়েছিল।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের ধারাবাহিক নির্যাতনের ব্যাপারে সু চি তাঁর নিশ্চুপ ভূমিকার কারণে সমালোচিত হয়েছেন। এরইমধ্যে অক্সফোর্ড থেকে তাঁর ওই প্রতিকৃতি সরিয়ে ফেলা হলো।

অক্সফোর্ডের সেন্ট হিউ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজের প্রধান ভবনের প্রবেশদ্বার থেকে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। এখন সেখানে জাপানের একটি চিত্রকর্ম রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি কর্তৃপক্ষ। সেন্ট হিউ কলেজের যোগাযোগ ব্যবস্থাপক বেনজামিন জোনস বলেন, অং সান সু চির প্রতিকৃতিটি নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। সেখানে জাপানের চিত্রশিল্পী ইয়োশিহিরো তাকাদার একটি চিত্রকর্ম প্রদর্শন করা হবে।

প্রতিবেদনে বলা হয়, সেন্ট হিউ কলেজ থেকে ১৯৬৭ সালে স্নাতক ডিগ্রি নেন সু চি। ২০১২ সালে তাঁকে সম্মানসূচক একটি ডিগ্রি দেওয়া হয়।

এর আগে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন লক্ষাধিক মানুষ। দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ব্যাপারে অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় ইন্দোনেশিয়া থেকে চেঞ্জ ডট অর্গে এই আবেদন জানানো হয়।

রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর