April 4, 2026, 2:42 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় দেখা দেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গাদের ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় দেখা দেবে: আইনমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারকে তাদের দেশে ফিরিয়ে নিতে হবে। না হলে মানবিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরাতে সংশ্লিষ্ট দেশের ওপর অব্যাহত চাপ বহাল রাখুন। সরকার মানবাধিকারের কথা চিন্তা করে মিয়ানমার থেকে আগত নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু এটা সাময়িক সমাধান। তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। আইনমন্ত্রী বলেন, মানবাধিকার সবার জন্য সবখানে সমানভাবে’ এটা এবারে খুবই ভালো স্লোগান। সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় জনগণের প্রতিনিধি নির্বাচনে বদ্ধপরিকর।সংবিধানে সকলের অধিকার সমান। কিন্তু গরিব মানুষ এটি থেকে বঞ্চিত হয়।সরকারের এ নিয়ে উদ্বেগ রয়েছে। এটি দূর করতে সরকার বিনা খরচে দরিদ্রদের সুবিধা দেওয়ার ব্যাবস্থা করেছে। প্রতিবছর এজন্য বাজেট বাড়ছে। শেখ হাসিনার সরকার সবসময় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, বিশ্বের অনেক দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু এর পিছনে কার শক্তি কাজ করে তা আমরা সকলেই জানি। মিয়ানমার রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ ছাড়াও এমন কোনো পরিস্থিতি নেই যা বাকি রাখেনি। তাই তারা বাধ্য হয়ে এদেশে পালিয়ে এসেছে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি, বাংলাদেশে সুইজারল্যান্ড মিশনের উপ-প্রধান বেইটি কে এলাসার। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১৯৪৮ সাল থেকে ১০ ডিসেম্বর দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে নানা আয়োজনে।

Share Button

     এ জাতীয় আরো খবর