March 24, 2026, 4:08 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না: শাজাহান খান

এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না: শাজাহান খান

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এদেশের কাউকে জঙ্গি হতে দেয়া যাবে না। কেউ যাতে আইএস বা জঙ্গিবাদে না জড়ায় সেদিকে সরকারের কঠোর দৃষ্টি রয়েছে। গতকাল শনিবার সকালে মাদারীপুর শহরের ট্রাক স্ট্যান্ডে একটি জামে মসজিদের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নৌমন্ত্রী বলেন, আপনার সন্তান কার সঙ্গে মেশে, কোথায় যায়, কি করে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এদেশের সন্তানদের আইএস বা জঙ্গি হতে দেয়া যাবে না। বিভিন্ন দেশে আইএস তাদের সদস্য তৈরি করছে। তাদের উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা ও অর্থ। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, প্রকৌশলী আবদুস কুদ্দুস, ইমাম মাওলানা মো. শাজাহান মিয়া, শ্রমিক নেতা ফারুক মাতুব্বর প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর