April 8, 2026, 12:04 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব: ইনু

রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব: ইনু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। তিনি বলেছেন, রাষ্ট্র চাইলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এ কথা বলেন। জাসদ সভাপতি বলেন, রাষ্ট্র ইচ্ছে করলে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার দেখেছি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর খুনিদের বিচার দেখেছি। আগুন-সন্ত্রাস দমন দেখেছি। এসব যদি সম্ভব হয়, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন করা সম্ভব হবে না কেন? রাষ্ট্র চাইলে এটাও সম্ভব। ধর্ষক ও নিরর্যাতনকারীর সঙ্গে তাদের পৃষ্ঠপোষকদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষণ-নির্যাতনসহ সব সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে হবে। তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান নেওয়ার পরও পুলিশ প্রশাসনের যে অফিসাররা, যে রাজনৈতিক নেতারা ধর্ষক-নির্যাতক-খুনিদের সাথে হাত মেলায়, তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় নারী ও শিশুরদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় মানববন্ধনে। ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক, মো. নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর