April 4, 2026, 10:10 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

তিনগুণ সুদ হার বাড়বে মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বৈদেশিক ঋণের

তিনগুণ সুদ হার বাড়বে মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বৈদেশিক ঋণের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মধ্যম আয়ের দেশে উন্নীত হলে বৈদেশিক ঋণ-সহায়তা পাওয়ার ক্ষেত্রে সুযোগ-সুবিধা কমে যাবে। বাংলাদেশ ২০১৮ সালের মার্চে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশের উত্তীর্ণ হলে বিদেশি ঋণের সুদ হার বেড়ে যাবে প্রায় তিনগুন। এরপরও বিদেশি ঋণ নেওয়া লাভজনক বলে উল্লেখ করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম।

তিনি বলেন, এখন বিশ্বব্যাংকের সুদ হার দশমিক ৭৫ শতাংশ, পরবর্তীতে এটা ২ শতাংশ হয়ে যাবে। ব্রাজিলে অনুষ্ঠিত দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিপক্ষীয় সহযোগিতা সম্মেলনে যোগদান শেষে গতকাল রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।

সচিব জানান, বাজেট ব্যবস্থাপনায় সরকার বিদেশি ঋণের ব্যবহার বাড়াতে চায়। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান জানান, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছে সম্মেলনে অংশ নেয়া বিদেশি বন্ধুরা।

Share Button

     এ জাতীয় আরো খবর