April 10, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

এক ব্যক্তির শাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: ড. কামাল

এক ব্যক্তির শাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: ড. কামাল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে জানিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি স্বাধনীনতা ও আইনের শাসন থাকে না। দুর্নীতি-দলীয়করণ-লুটপাট অগ্রগতিকে বাধাগ্রস্ত করে, অর্থনীতিসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে গ্রাস করে, সমাজ-সভ্যতাকে ধ্বংস করে। গতকাল মঙ্গলবার দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় এসব কথা বলেন তিনি। ড. কামাল বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।  জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, গণফোরাম নেতা-কর্মীদের জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে তৃণমূল সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করে স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য মোকাব্বির খান এমপি, শফিক উল্লাহ, আবদুল বাতেন খান, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, দলীয় নেতা অ্যাডভোকেট আনসার খান, খান সিদ্দিকুর রহমান, আবদুর রহমান জাহাঙ্গীর, রবিউল ইসলাম তরফদার রবিন, হারুনুর রশীদ তালুকদার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর