January 21, 2026, 2:52 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

পায়ুপথে বাতাস, প্রাণ গেল তরুণের

পায়ুপথে বাতাস, প্রাণ গেল তরুণের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

পায়ুপথে বাতাসে দেওয়ায় প্রাণ গেছে রাসেল মিয়া (১৮) নামের এক তরুণের। আজ শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলায় একটি টাইলস কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাহালু থানা-পুলিশ রাসেলের সহকর্মী একই উপজেলার কালাই নওদাপাড়া গ্রামের রুবেলকে (২৩) আটক করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ আলম সিদ্দিকী বলেন, রাসেল ও রুবেল দুজনই এবিসি টাইলস কারখানার ফিনিশিং ইউনিটে শ্রমিকের কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ফিনিশিং ইউনিটে হাওয়া মেশিন দিয়ে উৎপাদিত টাইলসের ময়লা পরিষ্কারের করার সময় ইয়ার্কির ছলে রাসেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেন রুবেল। এতে রাসেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল মোত্তালেব হোসেন বলেন, সকালের দিকে আশঙ্কাজনক অবস্থায় ওই রোগীকে সার্জারি বিভাগে ভর্তির পর আইসিইউতে নেওয়া হয়। পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে রোগীর নাড়িভুঁড়ি ছিঁড়ে যায় ও রক্ত চলাচল বন্ধ হয়। ওই রোগীর অবস্থা এতটা খারাপ ছিল যে অস্ত্রোপচারের পর্যায়ে ছিল না। এ কারণে আইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। পরে বেলা তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর