April 8, 2026, 12:00 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে: আমু

ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে: আমু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, যারা আমাদের দেশে মাদক সরবরাহ করছে তারা আমাদের দেশকে ধ্বংসের চক্রান্ত করছে। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত মাদকের ব্যপারে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ প্রবীণ রাজনৈতিক নেতা আরও বলেন, ধর্মীয় ভাবেও মাদক ব্যবসা ও প্রশ্রয় চরম গুনাহের কাজ। ধর্মপ্রাণ মানুষকে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ করার কথা বলেন তিনি। গতকাল সোমবার দুপুরে ঝালকাঠি জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবাদরোধে জনসচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা বলেন আমির হোসেন আমু। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদের নব নির্বচিত চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর