April 7, 2026, 10:38 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিশেষ ট্রাইবুন্যালে নুসরাত হত্যার বিচার দাবি নাসিমের

বিশেষ ট্রাইবুন্যালে নুসরাত হত্যার বিচার দাবি নাসিমের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশেষ ট্রাইবুন্যাল করে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের হত্যার বিচার করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নাসিম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো ফাঁকফোকর না রেখে প্রয়োজনে বিশেষ ট্রাইবুন্যাল করে এর বিচার শুরু করেন। এতে মানুষ খুশি হবে।

বাংলাদেশের জনগণ সাধুবাদ দেবে। সরকারের উদ্দেশে নাসিম বলেন, কয়েকটা ক্রিমিনাল ছাড়া এমন কোনো লোক নাই যারা এর বিচার চায় না। নুসরাত হত্যার বিচার নয় সাম্প্রতিককালে যে নারী ও শিশুহত্যার ঘটনা ঘটেছে, ট্রাইবুন্যাল করে এর বিচারের ব্যবস্থা করুন দ্রুত।

আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নাসিম বলেন, আলোচিত এই হত্যাকা-ের পেছনে রয়েছে মাদ্রাসাটির অধ্যক্ষ। স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাকে রক্ষা করার চেষ্টা করছে জানিয়ে তাদেরও বিচার করার কথা বলেন মোহাম্মদ নাসিম। আলোচিত এই হত্যাকা- নিয়ে বিএনপিকে রাজনীতি না করে সংসদে যোগ দিয়ে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ নাসিম।

Share Button

     এ জাতীয় আরো খবর