April 9, 2026, 12:58 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আসাদের রক্তমাখা শার্ট ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রতীক : মেনন

আসাদের রক্তমাখা শার্ট ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রতীক : মেনন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, শহীদ আসাদের সেই রক্তমাখা শার্ট হয়ে উঠেছিল গণঅভ্যুত্থানের প্রতীক। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ থেকে গণঅভ্যুত্থান -শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ, নাট্যজন মামুনুর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আবুল হোসাইন প্রমুখ। মেনন বলেন, শহীদ আসাদ তাঁর জীবনদানের মধ্য দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছিল, সেই ইতিহাস এদেশের শ্রমিক-কৃষক-বুদ্ধিজীবীসহ সর্বস্তরের মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল। আর ইতিহাসের ধারায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয় আজকের বাংলাদেশ। কিন্তু আপসোসের বিষয় হচ্ছে আজকের দিনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ইতিহাসকে ফলাও করে প্রচারে আনা হয় না। পাঠ্যপুস্তকে স্থান পায় না শহীদ আসাদের আত্মদান ও গণঅভ্যুত্থানের ইতিহাস।

Share Button

     এ জাতীয় আরো খবর