April 13, 2026, 1:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সরকারি চাকরিজীবীদের পাশে থাকার আহ্বান এইচ টি ইমামের

সরকারি চাকরিজীবীদের পাশে থাকার আহ্বান এইচ টি ইমামের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। সোমবার সচিবালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এই আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এই কো-চেয়ারম্যান। ইমাম বলেন, বঙ্গবন্ধু যে সংগ্রাম শুরু করেছিলেন এরই ধারাবাহিকতায় তার কন্যা বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে এসেছেন এবং উন্নয়নের ধারার সূচনা করেছেন সেটি বজায় রাখার জন্য আপনারা অতীতে কাজ করেছেন, সামনেও কাজ করবেন এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ বদরুল হায়দারের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সচিব এস এম গোলাম ফারুক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক উপস্থিত সভায় ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর