April 13, 2026, 12:01 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ ফেরত দিতে ১১ তদারকি টিম

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ ফেরত দিতে ১১ তদারকি টিম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এসএসসির ফরম পূরণের সময় ঢাকা মহানগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছে, তা ফেরত দিতে ১১টি তদারকি টিম গঠন করে দিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গতকাল মঙ্গলবার এক আদেশে মাউশির একজন করে কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের এসব তদারকি দল গঠন করে দেয়। সংশ্লিষ্ট অঞ্চলের একজন করে প্রধান শিক্ষক এবং একজন করে সহকারী শিক্ষককে রাখা হয়েছে এসব তদারকি দলে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৮০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি এক হাজার ৬৮০ টাকা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করে এই ফি জমা দিতে পারবে। এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ না নেওয়ার নির্দেশ দিয়ে গত সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। মাউশির মঙ্গলবারের আদেশে বলা হয়, দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্ত ফি এবং বিভিন্ন খাতে অর্থ আদায় করছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত অর্থ আদায় বিধি পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। তদারকি টিমগুলো এসএসসি পরীক্ষার ফরম পূরণকারী শিক্ষার্থীদের তালিকা সংগ্রহের পর শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ফরম পূরণে শিক্ষার্থীরা কত টাকা করে দিয়েছেন সেই তথ্য সংগ্রহ করবে। যেসব প্রতিষ্ঠান নির্ধারিত ফি’র বাইরে বিভিন্ন নামে ও খাতে অতিরিক্ত অর্থ আদায় করেছে, তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট অভিভাবকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে এসব টিম। তদারকি টিমগুলোকে পাঁচ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন মাউশিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর