April 17, 2026, 11:05 am

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

রুশ স্মার্টফোন বাজার দখলে নিচ্ছে চীন

রুশ স্মার্টফোন বাজার দখলে নিচ্ছে চীন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে রুশ স্মার্টফোন বাজারের ২৭ শতাংশ দখলে নিয়েছে চীনা নির্মাতারা, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রাশিয়ার স্মার্টফোন বাজারে বৈশ্বিক স্মার্টফোন নির্মাতারা প্রায় ৬০ শতাংশ বাজার দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদনে। এতে আরও বলা হয়, রাশিয়ার স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় এ বছর দ্বিতীয় প্রান্তিকে ১২ শতাংশ কমে গেছে। কিন্তু এ বছর প্রথম প্রান্তিকের তুলনায় সংখ্যাটা বেড়েছে দুই শতাংশ।

কাউন্টারপার্ট রিসার্চ-এর মোবাইল ডিভাইসেস অ্যান্ড ইকোসিস্টেমস-এর জ্যেষ্ঠ বিশ্লেষক তরুন পাঠাক বলেন, খুচরা বিক্রেতাদের কাছ থেকে অফারের অভাব আর মৌসুমের কারণে স্মার্টফোন খাতে বিক্রি হ্রাস পেয়েছে। যাইহোক, প্রিমিয়াম স্মার্টফোন খাতে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এবার প্রায় দ্বিগুণ বিক্রি হয়েছে। এর ফলে অ্যাপল রাশিয়া স্মার্টফোন বাজারে দুই অংকের শেয়ার দখল করতে ও প্রিমিয়াম খাতে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে রুশ স্মার্টফোন বাজারে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ৩৭ শতাংশ বাজার দখল করেছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। ১০ শতাংশ শেয়ার নিয়ে অ্যাপল আছে দ্বিতীয় অবস্থানে।

Share Button

     এ জাতীয় আরো খবর