April 7, 2026, 8:28 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

এমপিওভুক্তির জন্য আবেদন করেছে সাড়ে ৯ হাজার প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্তির জন্য আবেদন করেছে সাড়ে ৯ হাজার প্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এমপিও-বিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ)-এর এমপিওভুক্তি বা বেতন-ভাতার সরকারি অংশ প্রাপ্তির জন্য সাড়ে নয় হাজার শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবার সচিবালয়ে বেসরকারি শিক্ষকদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এমপিওভুক্তি প্রদানের জন্য অনলাইনে আবেদন গ্রহণ গত ৫ আগস্ট হতে শুরু হয়ে চলে ২০ আগস্ট পর্যন্ত। শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সেমাবার সিদ্ধান্ত দিয়েছে, যারা এমপিওভুক্ত না এবং সব প্রতিষ্ঠানের কাছে অনলাইনে আবেদন চেয়েছি। ইতোমধ্যে নয় হাজার ৪৮৯টি আবেদন জমা পড়েছে। এগুলো আমরা যাচাই বাছাই করতেছি, কেবিনেট সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন আমরা মাঠ পর্যায়ে গিয়েও ফিজিক্যালি করবো। যাচাই বাছাই শেষ হলে এটা নিশ্চিত যে এবার এমপিও দেওয়া হবে, এটা আমি নিশ্চিত করতেছি। যাচাই বাছাইয়ের পরে উপযুক্ত সময়ে দেওয়া হবে। এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা সরকারের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর নির্দেশনা। সংখ্যা কত হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, অর্থপ্রাপ্তি সব কিছু মিলে সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে দেব। কী পদ্ধতিতে দেব সেটাও সেখানে সিদ্ধান্ত হবে। নির্বাচনের আগে এমপিও দেওয়া হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, নির্বাচচনের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। যাচাই বাছাই করে দেওয়া হবে। বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট এবং ৫ শতাংশ বৈশাখী ভাতার দাবি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরকারের কাছে অবগতি করেছি। আমরা শিক্ষকের পক্ষে আন্দোলন করি।

Share Button

     এ জাতীয় আরো খবর