April 23, 2026, 4:22 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

নেপালে অপূর্ব

নেপালে অপূর্ব

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অভিনয়ে দিন-রাত্রি পার করছেন ‘বড় ছেলে’খ্যাত অপূর্ব। ঈদের পর থেকে টানা অভিনয় করছেন তিনি। কখনো দেশে কখনো বিদেশে। জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে নেপালে আছেন। নির্মাতা বিইউ শুভর কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য তিনি সেখানে আছেন। এই প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের লোকেশনে নতুনত্ব ও গল্পের প্রয়োজনে অনেক সময় দেশের বাইরে অভিনয় করতে হয়।

দর্শকরা এখন সব কিছুতে নতুনত্ব দেখতে চায়। এই নাটকগুলোতে বৈচিত্র্যে প্রয়োজনে নেপালে শুটিং করছি। এদিকে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে অপূর্ব অভিনীত সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’, এ জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, ও নজরুল ইসলাম বাবুর ‘সানফ্লাওয়ার’ এবং ‘ঘরে ঘরে’। প্রতিটি ধারাবাহিকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করছেন বলে অপূর্ব জানান। ধারাবাহিকের বাইরে খ- নাটক ও টেলিছবিতেও এই অভিনেতার ব্যস্ততা রয়েছে। সম্প্রতি তিনি মেহেদী হাসান জনির পরিচালনায় ও আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘নীল ফড়িং এর গল্প’ শিরোনামে একটি খ- নাটকে অভিনয় করেছেন। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলা। নাটকে এই সময়ের দুজন আধুনিক মানসিকতার ছেলে-মেয়ের চরিত্রে তাদের দুজনকে দেখা যাবে। অভিনয়ের ব্যস্ততা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ভালোবেসে অভিনয় করছি। দর্শকদের প্রত্যাশা পূরণে সব সময় চেষ্টা করি। ‘বড় ছেলে’ নাটকটির জন্য দর্শকদের যে ভালোবাসা পেয়েছি সেটি নষ্ট করতে চাই না। আগামীতেও নতুন নতুন গল্পের নাটক ও চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আমি চাই দর্শকরা আবারো টিভি নাটকমুখী হোক। আমাদের নাটকের সুদিন ফিরে আসুক।

Share Button

     এ জাতীয় আরো খবর