April 5, 2026, 5:16 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

নির্বাচন সামনে রেখে বাজেট দেওয়া হয়নি: তোফায়েল

নির্বাচন সামনে রেখে বাজেট দেওয়া হয়নি: তোফায়েল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাজেট প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চত্বরে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন। তোফায়েল বলেন, আমরা নির্বাচন সামনে রেখে বাজেট দেই নাই। আমাদের প্রতিটি বাজেটই জনবান্ধব বাজেট, গণমুখী বাজেট। প্রতিটি বাজেটের বেনিফিট সাধারণ মানুষ পায়। এবারের বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষ আরো বেশি উপকৃত হবে। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি বাজেট না পড়েই সমালোচনা করেছে। এটা তাদের চিরাচরিত অভ্যাস। বাজেট সম্পর্কে তোফায়েল আরো বলেন, এই বাজেটের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে। আমাদের যে টার্গেট ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যসীমা ৩ শতাংশের নিচে নামিয়ে আনা, সেই টার্গেটে আমরা পৌঁছাতে পারব। সপ্তম, পঞ্চম বার্ষিকী পরিকল্পনা সামনে রেখে আমরা এই বাজেট দিয়েছি। সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিএনপি বারবার বলছে তারা নির্বাচনে আসবে না। বিএনপি নিজের প্রয়োজনে নির্বাচনে আসবে। ১৯৭০ সালের নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেদিন যারা নির্বাচনে আসেনি, তারা বিলীন হয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচন না করে যে ভুল করেছে, এবার সেই ভুল করবে বলে আমি মনে করি না। তাদের অস্তিত্ব রক্ষা করার জন্যই বিএনপি নির্বাচনে আসবে, এতে আমার কোনো সন্দেহ নাই। এর আগে ইউনিয়ন পরিষদ চত্বরসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে অন্তত ১০ হাজার মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিভিন্ন স্থান থেকে হাজারো নারী-পুরুষ সকাল থেকে প্রচ- রোদ উপেক্ষা করে এই শাড়ি-লুঙ্গি নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর