April 22, 2026, 2:41 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

কিমের সঙ্গে বৈঠক প্রশ্নে ট্রাম্পের নতুন টুইট

কিমের সঙ্গে বৈঠক প্রশ্নে ট্রাম্পের নতুন টুইট

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর সঙ্গে বৈঠকের ব্যাপারে আবারও ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক প্রশ্নে আমাদের একটা দুর্দান্ত টিম কাজ করছে।’ এর আগেও এক  টুইটে ট্রাম্প বলেছিলেন, ‘সবকিছু খুব ভালোভাবে যাচ্ছে।’ পাঁচদিন আগে প্রশাসনের কর্মকর্তাদের চিঠি দিয়ে কিমের সঙ্গে বৈঠক বাতিলের তাগিদ দিয়েছিলেন ট্রাম্প। ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করেন তিনি। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নরেট বলেন, ‘২৪মে ট্রাম্প চিঠি দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া আবার যোগাযোগ করতে শুরু করেছে।’পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামি ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার (২৪ মে) উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। কিমের কাছে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, ‘আপনার সঙ্গে বৈঠকের জন্য আমি খুবই উন্মুখ ছিলাম। দুঃখজনকভাবে, ভয়ানক ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতার ওপর ভিত্তি করে দেওয়া আপনার অতি সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে আমি মনে করি এটি বৈঠকের যথার্থ সময় নয়।’ ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক বিশ্ব হতাশা প্রকাশ করে। এরপর গত শুক্রবার ২৫ মে ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন ইঙ্গিত দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর