April 20, 2026, 6:13 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান রাষ্টপ্রতির

নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান রাষ্টপ্রতির

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নজরুল চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে তার ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, কবি নজরুল সমাজ পরিবর্তনের যে অনির্বাণ শিখা জ্বালিয়েছে তার আলোকচ্ছটা আমাদেরকে অনুপ্রাণিত করে ‘সোনার বাংলা’ গড়তে। আমার বিশ্বাস নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধি করবে এবং বৈষম্যহীন, সমতাভিত্তিক একটি অসম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দেশপ্রেমের মহান ব্রতে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অর্থবহ অবদান রাখবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কবির পদচারণার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, শুধু এই দরিরামপুর নয় পূর্ববাংলার প্রকৃতির আকর্ষণে তিনি বারবার পূর্ব, উত্তর ও দক্ষিণ বাংলার বিভিন্ন অঞ্চলে ছুটে এসেছেন। বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিরাজগঞ্জ, ফরিদপুর, রংপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা প্রভৃতি অবিভক্ত বাংলার পশ্চাদপদ জনপদসমূহের মানুষের কাছে এসেছেন, সভা ও অনুষ্ঠান করেছেন। ওই সব সভায় তিনি বাঙালির জাগরণের কথা বলেছেন, স্বাধীনতার বাণী শুনিয়েছেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মন্ত্র দিয়েছেন। অর্থাৎ কাজি নজরুল ইসলাম অবিভক্ত বাংলার বৃহৎ অংশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে জাগিয়ে তুলেছেন বক্তৃতায়, গানে, আবৃত্তিতে এবং তার বর্ণাঢ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। স্মারক বক্তৃতা করেন প্রাবন্ধিক ও গবেষক আকতার কামাল। অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন। দুপুরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ত্রিশাল যান রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর