April 17, 2026, 3:28 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

বাদ পড়লেন ৬ জন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ১০ ক্রিকেটার

স্পোর্ট ডেস্কঃ

mostbet
গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটারের মধ্য থেকে ৬ জনকে বাদ দেয়া হয়েছে। বুধবার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন- সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বির রহমান বাদ পড়েছেন।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১০ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও মুমিনুল।
এ ছাড়া কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ানোর যে গুঞ্জন ছিল, সেটাও সত্য হয়নি। নতুন চুক্তিবদ্ধ ১০ ক্রিকেটারের কোনো বেতন-ভাতা বাড়ানো হয়নি।  অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর