April 22, 2026, 3:01 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

কক্সবাজারগামী মহাসড়কে প্রাণহানির ঝুঁকি: পর্যটন শিল্পের ভবিষ্যৎ হুমকিতে

শাহাদত হোসেন কক্সবাজারঃ

mostbet

বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার প্রতিদিন হাজারো পর্যটকের আগমনে মুখরিত থাকে। তবে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারে আসা বহু পরিবার এখন মহাসড়কের দুর্ঘটনার ভয়ে আতঙ্কিত।

পর্যটন সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ব্যক্তিগত দামী গাড়ি নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। কিন্তু মহাসড়কে অনিয়ন্ত্রিত যান চলাচল, রাতের আঁধারে দৌড়ঝাঁপ করা মালবাহী ট্রাক এবং সংকীর্ণ আঁকাবাঁকা সড়কের কারণে তাদের জন্য যাত্রা পরিণত হচ্ছে মৃত্যুঝুঁকিতে।

এ পর্যন্ত অসংখ্য দুর্ঘটনায় বহু পরিবারের স্বপ্ন ভেঙে গেছে। খুশি মনে বেড়াতে আসা মানুষজন সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পরিবারে নিয়ে আসছে শোক। এর ফলে কক্সবাজারের পর্যটন শিল্পের সুনাম হুমকির মুখে পড়ছে। এভাবে দুর্ঘটনা অব্যাহত থাকলে ভবিষ্যতে পর্যটক আসা কমে যেতে পারে, যা দেশের অর্থনীতি ও পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত মালবাহী ট্রেন চালু করা, মহাসড়ক প্রশস্ত করা, রাতের বেলা ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা এবং পর্যটকবাহী বাস-প্রাইভেটকারের জন্য আলাদা লেন চালু করা জরুরি। সঠিক পদক্ষেপ নিলে দুর্ঘটনা কমবে এবং পর্যটন খাত আবারও নিরাপদ ও আকর্ষণীয় হয়ে উঠবে।

Share Button

     এ জাতীয় আরো খবর