April 24, 2026, 5:16 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

রাকিব হোসেন, ভোলাঃ-বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২’ পালন করেছে।
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২’ উপলক্ষে আজ (২৬ মার্চ) শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ০৬.১৫ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৪০ ঘটিকায় বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা ভোলা, আর আই পুলিশ লাইন্স ভোলা, আরওআই রিজার্ভ অফিস ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর