April 15, 2026, 1:00 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দলিত শিশুকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় দিল্লিতে বিক্ষোভ

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

ভারতে ৯ বছর বয়সী দলিত মেয়েকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় চতুর্থ দিনের মতো দিল্লিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

মেয়েটির বাবা মার অভিযোগ, খাবার পানি আনতে গেলে শ্মশানের পুরোহিত এবং আরও তিনজন মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। ঘটনা ধামাচাপা দিতে বাবা মা কে না জানিয়ে জোরপূর্বক শেষকৃত্য শুরু করে দেয় দোষীরা। মেয়েটির মাকে হুমকি ও অর্থের প্রলোভন দেখিয়ে পুলিশ ডাকতে বাঁধা দেয় পুরোহিত। আটকে রাখে শ্মশানে।

ঘটনাস্থলে গ্রামবাসী সহ মেয়েটির বাবা পৌঁছানোর আগেই মৃতদেহের বেশিরভাগ অংশই পুড়ে যায়। দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতে দলিত শ্রেনিকে সবচেয়ে নিচু বর্ণ হিসেবে গন্য করা হয়। দেশটিতে এই জনগোষ্ঠীর অবস্থা বেশ শোচনীয়।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর