April 13, 2026, 2:59 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নতুন বরকে সংবর্ধনা জানাতে আসা অতিথিদের ওপর আসাদ বাহিনীর হামলা, নিহত ৫

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

সিরিয়ার ইদলিবে নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন অতিথিরা। সেখানেই কামানের গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হন।

ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার এ তথ্য জানায়। খবর আরব নিউজের।

খবরে বলা হয়, নিহত পাঁচ জনের মধ্যে দুই শিশুও রয়েছে।

ইদলিব প্রদেশের ইহসিম শহরে শনিবার এ হামলা চালায় সরকারি বাহিনী।

এ প্রদেশ আসাদবিরোধীদের সর্বশেষ বৃহৎ ঘাঁটি।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য এএফপিকে বলেন, সদ্য বিয়ে করা এক পুরুষ আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ঘরে অতিথিরা এসেছিলেন।  এ সময় ঘরে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

একই দিনে সারজা গ্রামে রকেট হামলা চালায় সরকারপন্থি বাহিনী। এ হামলায় নিহত হয়েছে ছয়জন।

এ নিয়ে শুধু শনিবার সরকারি এবং সরকার সমর্থিত বাহিনীর হামলাই ইদলিবে ১১ জনের প্রাণ গেল।

শপথ নেওয়ার পর হামলা

সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলো ‘দখলে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো বাশার আল-আসাদ শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর ইহসিমে হামলার ঘটনা ঘটল।

২০১১ সালে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়। এর পর থেকে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণ গেছে এবং বাস্তুচ্যুস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন এলাকা এখনও বিদ্রোহীদের দখলে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইদলিব। বিদ্রোহীদের হাত থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় এ প্রদেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিরিয়া।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর