March 24, 2026, 12:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মানবেতর জীবন কাটাচ্ছেন ১০ লাখ শিক্ষক

ডিটেকটিভ ডেস্কঃঃ

করোনা পরিস্থিতিতে বেতন বন্ধ ১০ লাখ শিক্ষকের। বেকার হয়ে পড়েছেন অনেকেই। মানবেতর জীবন কাটছে অনেকের। শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করছেন তারা।

করোনা পরিস্থিতির কারণে ১৮ মার্চ থেকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। কবে খুলবে তাও নিশ্চিত নয় এখনো। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনিশ্চয়তায় শিক্ষকদের জীবিকা।

ঢাকার একটি বেসরকারি স্কুলে চাকরি করেন আব্দুল করিম। ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তিনি। ভাড়া বাসা ছেড়ে এখন থাকেন বিভিন্ন জায়গায়। কীভাবে পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা করবেন খুঁজে পাচ্ছেন না তার কূল-কিনারা।

নন-এমপিওসহ বিভিন্ন স্তরের প্রায় ১০ লাখ শিক্ষকের অবস্থা কম-বেশি একই রকম। শিক্ষক নেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে নামি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বেতন বন্ধ।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, নন-এমপিও শিক্ষকদের সীমিত আকারের সহায়তা দেয়া হয়েছে। আরো কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কাজ চলছে।

সামর্থ্য থাকার পরও যেসব প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Share Button

     এ জাতীয় আরো খবর