April 21, 2026, 2:59 pm

mostbet
সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

শুক্রবার থেকে সব কোচিং সেন্টার বন্ধ : শিক্ষামন্ত্রী

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে আগামীকাল শুক্রবার থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর এ কথা জানান শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন,‘কোচিং সেন্টার হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের আখড়া। এ কারণে পরীক্ষার সাত দিন আগে থেকে এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা সবদিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আগে বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস হতো, সেটা বন্ধ করেছি। কিন্তু এখন শিক্ষকরাই প্রশ্ন ফাঁস করছেন। তবে সব শিক্ষক নন, কিছু শিক্ষক এসবের সঙ্গে জড়িত।’
ফেসবুক বন্ধের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়, পরীক্ষা চলাকালীন সীমিত সময়ের জন্য এগুলো বন্ধ রাখার উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর