April 4, 2026, 10:32 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ
প্রয়াত বরেণ্য সংগীত শিল্পী ও জনপ্রিয় প্লেব্যাক গায়ক এন্ড্রু কিশোর ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।ফাইল ছবি

বাংলাদেশের সংগীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন বরেণ্য সংগীত শিল্পী ও জনপ্রিয় প্লেব্যাক গায়ক এন্ড্রু কিশোর-আইনমন্ত্রী আনিসুল হক এমপি

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

প্রয়াত বরেণ্য সংগীত শিল্পী ও জনপ্রিয় প্লেব্যাক গায়ক এন্ড্রু কিশোর ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।ফাইল ছবি

বরেণ্য সংগীত শিল্পী ও জনপ্রিয় প্লেব্যাক গায়ক এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।এক শোকবার্তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও তাঁর শোক সন্তপ্তপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, এন্ড্রু কিশোর ছিলেন এদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র।শ্রোতাদের হৃদয়ে স্বদেশ প্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা ছিল তার গানের মূল বৈশিষ্ট্য।বাংলা গানের অপ্রতিদ্বন্দ্বী এ শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।প্রসঙ্গত, গতকাল ৬ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার সন্ধ্যায় রাজশাহীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবার প্রিয় এ সংগীতশিল্পী।

প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর