March 30, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর  পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রয়াত জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর  পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

না ফেরার দেশে চলে গেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।৬ জুলাই ২০২০ ইং তারিখ সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর।দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই প্লেব্যাক সম্রাট।সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেই জন্মস্থান রাজশাহীতে চলে যান।তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস।

প্রাইভেট ডিটেকটিভ/৬ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর