April 6, 2026, 12:59 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

নেপালকে ১০ উইকেটে পরাজিত করে বাংলাদেশ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

mostbet

ফেভারিটের তকমা নিয়ে এসএ গেমসে খেলতে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে সে রকমই খেলেছেন তারা।গত  ৩ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ মঙ্গলবার শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ জয়ের মিশন শুরু করেন সালমারা। ৪ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ বুধবার নেপালকে ১০ উইকেটে পরাজিত করে সেই ধারা ধরে রেখেছেন তারা।পোখরায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৫০ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এ ছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেন আর মাত্র দুজন। সনু খাড়কা ১২ ও ইন্দু ভার্মা করেন ১০ রান।বাংলাদেশের হয়ে অভিষেকেই বল হাতে বাজিমাত করেন রাবেয়া খান। তিনি ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় ২ মেডেনসহ শিকার করেন ৪ উইকেট। মূলত তাতেই গুঁড়িয়ে যায় হিমালয়কন্যা নেপাল।রাবেয়ার এই ভেলকির আগে গতির ঝড় তুলেন জাহানারা আলম। তিন ওভারের স্পেলে ১ মেডেন সহকারে কেবল ২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এ ছাড়া কিপ্টে বোলিং করেন বাকি সবাই। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ১০ রানে ঝুলিতে ভরেন ১ উইকেট, ফাহিমা খাতুন ৪ ওভারে ৮ রানে নেন ১ উইকেট।জবাবে মাত্র ৭.৪ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। দলের হয়ে ওপেনার আয়েশা রহমান ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২৬। আর অপর ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ৪ চারে তোলেন ২৩ রান। তবে অনবদ্য বোলিং করে স্বাগতিকদের অল্প রানে গুটিয়ে দেয়ায় ম্যাচসেরা হয়েছেন রাবেয়া।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর