April 23, 2026, 7:02 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

সমস্যা ছিল ওই একটি বাইকেই : হার্লি-ডেভিডসন

সমস্যা ছিল ওই একটি বাইকেই : হার্লি-ডেভিডসন
ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

নিজেদের ইলেকট্রিক বাইক লাইভওয়্যারের উৎপাদন এবং সরবরাহ আবারও শুরু করেছে হার্লি-ডেভিডসন। কিছুদিন আগে এক ক্রেতার বাইকে চার্জিং ত্রুটি ধরা পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল লাইভওয়্যারের উৎপাদন।
চার্জিং সমস্যাটি ধরা পড়ার পর, অন্যান্য লাইভওয়্যার ক্রেতাকে ডিলারের কাছ থেকে বাইক চার্জ করানোর পরামর্শ জানিয়েছিল মার্কিন এই বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সে পরামর্শ এখন না মানলেও চলবে, এখন থেকে চাইলে ঘরেই চার্জ করা যাবে মটোরসাইকেলটি।
এদিকে, বাইকের সমস্যা সম্পর্কে সুনির্দিষ্ট করে জানাতে রাজি হয়নি হার্লি-ডেভিডসন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শুধু বলা হয়েছে, ‘ওই একটি বাইকেই সমস্যা ধরা পড়েছিল।’ এ বিষয়ে হার্লি-ডেভিডসনের এক মুখপাত্র বলেছেন, “বাইকের ওই সমস্যাটি দেখার পরপরই পণ্যের মান রক্ষার্থে লাইভওয়্যারের উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিলাম আমরা। সে কারণেই নিশ্চিতভাবে বলতে পারি, ওই একটি বাইকেই শুধু সমস্যা দেখা দিয়েছিল।”
২০১৪ সালে কনসেপ্ট বাইক হিসেবে ‘লাইভওয়্যার’-এর সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় হার্লি-ডেভিডসন।  সেবারই প্রথম বিদ্যুৎ চালিত কোনো প্রযুক্তিতে হাত দিয়েছিল প্রতিষ্ঠানটি। আদতে লাইভওয়্যারকে ওজনে হালকা এবং দামে সাশ্রয়ী ই-বাইক হিসেবে বাজারে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে হার্লি-ডেভিডসনের।
সেপ্টেম্বরে আসা এই বাইকটির বাজারমূল্য ধরা হয়েছে ৩০ হাজার ডলার।

Share Button

     এ জাতীয় আরো খবর