April 23, 2026, 4:35 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

ক্যামস্ক্যানার অ্যাপ ম্যালওয়্যার ছড়াচ্ছে

ক্যামস্ক্যানার অ্যাপ ম্যালওয়্যার ছড়াচ্ছে

mostbet

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

অ্যান্ড্রয়েডে ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ ক্যামস্ক্যানারে ম্যালওয়্যার পেয়েছেন নিরাপত্তা গবেষকরা। কোনো ডকুমেন্টের উচ্চমানের ছবি তুলে থাকে অ্যাপটি। ইতোমধ্যেই অ্যাপটি ১০ কোটি বারের বেশি ডাউনলোড করেছেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা। ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা গবেষকরা বলেছেন, তারা অ্যাপটির নতুন সংস্করণে ম্যালওয়্যার পেয়েছেন। অ্যাপটির যে অংশে বিজ্ঞাপন দেওয়া হয় সে অংশেই ম্যালওয়্যার কোড পাওয়া গেছে– খবর বিবিসি’র। এই ম্যালওয়্যার অননুমোদিত বিজ্ঞাপন দেখানো বা গ্রাহকের লগইন তথ্য চুরির কাজ করে বলে জানানো হয়েছে। অবশ্য ক্যাসপারস্কির গবেষকরা এটাও বলেছেন যে, ক্যামস্ক্যানার একটি ‘বৈধ’ অ্যাপ। এতে যে ম্যালওয়্যার কোড পাওয়া গেছে সেটি তৃতীয় পক্ষ থেকে এসেছে, এবং তারাই অ্যাপটিতে বিজ্ঞাপন দিয়ে থাকে। অন্যদিকে ক্যামস্ক্যানারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতোমধ্যেই অ্যাপটির নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। এতে ম্যালওয়্যার কোডগুলো বাদ দেওয়া হয়েছে। গ্রাহকের স্মার্টফোনে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু করা থাকলে ক্যামস্ক্যানারের ম্যালওয়্যারযুক্ত সংস্করণটি তার ডিভাইসে থেকে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে অ্যাপটি মুছে ফেলে নতুন সংস্করণের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। গ্রাহক তার ডিভাইসের ম্যালওয়্যার সফটওয়্যার বের করতে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারও ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর