April 7, 2026, 11:01 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-১৫ শিরোপাজয়ী মেয়েদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপা জেতা বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম সফরে থাকা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রোববার বিকালে সাংবাদিকদের জানান, বিজয়ী দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ সবাইকে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জয়ের এই ধারা যেন অব্যাহত থাকে সেই আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল রোববার বিকালে এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। এ প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লিগের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতেছিলেন ৩-০ ব্যবধানে। লিগের শেষ ম্যাচেও ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর