April 7, 2026, 10:41 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

খালেদার প্যারোল পাওয়ার পরিস্থিতি হয়নি: হানিফ

খালেদার প্যারোল পাওয়ার পরিস্থিতি হয়নি: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

অসুস্থ খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার সম্ভাবনা দৃশ্যত নাকচ করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনও ‘তৈরি হয়নি’। দুই মামলায় দণ্ড নিয়ে কারাবন্দি খালেদার প্যারোলে মুক্তি নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যে গতকাল রোববার দুপুরে দলের ধানমণ্ডির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন হানিফ। এদিন সকালেই একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের জামিনের পর তার আইনজীবী খোন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে সরকার খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে পারে। হানিফ বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। সাধারণত দণ্ডপ্রাপ্ত কারও আত্মীয়স্বজন মারা গেলে তাকে শেষ দেখা, শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থতি হয়নি। দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরে বেশি সময় ধরে কারাগারে থাকা ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা অসুস্থ হয়ে এখন হাসপাতালে রয়েছেন। পুরান ঢাকার পুরনো কারাগার থেকে গত ১ এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। খালেদার সুচিকিৎসার জন্য বিএনপি তার মুক্তি দাবি করে আসছে। তার জবাবে হানিফ দুদিন আগেও বলেছিলেন, খালেদার মুক্তির বিষয়টি পুরোপুরি আদালতের উপর নির্ভর করে। তবে প্যারোলে মুক্তির বিষয়টি পুরোপুরি সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন খোন্দকার মাহবুব।

তিনি সাংবাদিকদের বলেন, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে তিনি (খালেদা) প্যারোলে যাবেন কি না এবং সরকার প্যারোল দিবেন কি না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি চিকিৎসার জন্য প্যারোলে যায়। খালেদা জিয়া প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন এখনও করেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি গতকাল রোববারই ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে বলেন, বিএনপি চেয়ারপারসন যদি আবেদন করেন, তবে তা যাচাই করে আইনি দিকগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে সরকার।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদও বলেছেন, খালেদা জিয়া আবেদন না করা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কোনো সুযোগ নেই। বিএনপি নেতারা দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবি করলেও প্যারোল চাওয়ার বিষয়ে কিছুই বলছেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর