April 9, 2026, 6:44 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রাজধানীতে লেগুনার মালিককে পিটিয়ে হত্যা

রাজধানীতে লেগুনার মালিককে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর শাহআলী থানা এলাকায় মো. সেলিম (৩০) নামের এক লেগুনা মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে থানার দিয়াবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শাহআলী থানার ওসি আনোয়ার হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি আনোয়ার বলেন, সকালে দিয়াবাড়ী মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সেলিম এবং ওই ট্রাকচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত সেলিমের শরীরের আঘাত ও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালককে এখনো আটক করা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর