January 21, 2026, 2:49 am

mostbet
সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ খুলে দিক

রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ খুলে দিক
নিরাপত্তা পরিষদের বৈঠক
 
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকের প্রাক্কালে ঢাকায় অবস্থিত নিরাপত্তা পরিষদের নয় সদস্য দেশের কূটনীতিকদের সঙ্গে গত বুধবার বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এ ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলোর সমর্থন চাওয়া হলে তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। ঢাকায় ছয়টি দেশের দূতাবাস না থাকায় তাদের এ বৈঠকে ডাকা হয়নি।
বৈঠকে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন ও ফ্রান্স এবং চার অস্থায়ী সদস্য মিসর, ইতালি, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতরা যোগ দেন। স্মর্তব্য, বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হলেও রোহিঙ্গা সমস্যা নিয়ে আহৃত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো ক্ষমতার অধিকারী। কোনো প্রস্তাব মনঃপূত না হলে ভেটো ক্ষমতাসম্পন্ন যে কোনো দেশ তা নাকচ করে দিতে পারে। নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অবস্থান বাংলাদেশের পক্ষে। চীন ও রাশিয়া মিয়ানমারের জঙ্গিবাদী তত্পরতা দমনে সে দেশের অবস্থানকে সমর্থন করে।
রোহিঙ্গা সমস্যার সমাধানে এ দুই দেশের নমনীয় ভূমিকা বাংলাদেশের জন্য খুবই জরুরি। নিরাপত্তা পরিষদের বিতর্কে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে সব সদস্য একাট্টা হলে তা রোহিঙ্গাদের সসম্মানে স্বদেশ প্রত্যাবর্তন ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখবে। চীন ও রাশিয়ার সঙ্গে বাংলাদেশের যেমন গভীর সম্পর্ক রয়েছে, তেমনি মিয়ানমারের সম্পর্কও ঘনিষ্ঠতর। মিয়ানমারে ওই দুই দেশের বিপুল বিনিয়োগ থাকায় তাদের পক্ষে সরাসরি মিয়ানমারের বিরোধিতা করা সম্ভব নয়। দুই দেশ যাতে রোহিঙ্গা ইস্যুতে ভেটো না দেয় তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ নানামুখী তত্পরতা চালাচ্ছে।   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরাপত্তা পরিষদভুক্ত দেশগুলোর কূটনীতিকদের আশ্বাসকে এক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
Share Button

     এ জাতীয় আরো খবর