January 23, 2026, 8:14 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

মজলুম সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাতে দোয়া অনুষ্ঠান

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি মরহুম রুহুল আমিন গাজী’র রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের সচেতন সাংবাদিকবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন দৈনিক নয়াদিগন্তের দিনাজপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাদাকাত আলী খান। গতকাল শুক্রবার বাদ আসর নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুরের সচেতন সাংবাদিকবৃন্দের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান, দিনাজপুর জেলা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল হুদা দুলাল, প্রবীণ সাংবাদিক মোঃ আব্দুর রহমান, দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ রেজাউল ইসলাম, দৈনিক দিনবদলের সংবাদের সম্পাদক মোঃ রেজাউল করিম, এনটিভি’র স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, দৈনিক মানবজমিন দিনাজপুর প্রতিনিধি মোঃ কামারুজ্জামান, দৈনিক মানববার্তার স্টাফ ফটোসাংবাদিক মোঃ নুর ইসলাম, দৈনিক আজকের প্রতিভার সাবেক বার্তা সম্পাদক আকরাম হোসেন বাবলু, দৈনিক বর্তমানের দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান, দৈনিক খোলা কাগজ দিনাজপুর প্রতিনিধি মোঃ স্বপন মৃধা, দৈনিক বাংলাদেশের আলো’র দিনাজপুর প্রতিনিধি মোঃ মনসুর রহমান, ফটোসাংবাদিক মোঃ ইউসুফ আলী, সাপ্তাহিক কর্মসন্ধান’র সহ-সম্পাদক রবিউল ইসলাম, গণমাধ্যমকর্মী আরাফাত আলী আপেল প্রমূখ।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর