April 7, 2026, 10:42 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে তাসবির গ্রেপ্তার: রিজভী

উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপাতে তাসবির গ্রেপ্তার: রিজভী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার কৌশল নিয়েছে, যা কিছু ঘটবে সব বিএনপি ওপরে চাপিয়ে দেওয়া হবে। জমির মালিক ও ডেভেলপার সরকারের সঙ্গে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাসবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ‘উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে’ চাপানোর জন্য তাসবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ওলামা দলের সদ্য প্রয়াত সভাপতি আবদুল মালেক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মোয়াজ্জেম হোসেনের জন্য দোয়ার আয়োজন করে ওলামা দল।

রুহুল কবির রিজভী বলেন, তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এফ আর টাওয়ারের সঙ্গে তাঁর সম্পর্ক, তিনি শুধু রুপায়নের কাছ থেকে তিনটি ফ্ল্যাট কিনেছিলেন। এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের নিন্দা করে রিজভী বলেন, সরকারের লাশের গন্ধ ভালো লাগে। তাই তারা ফায়ার সার্ভিসকে উন্নত না করে, বিরোধী দলীয় নেতাদের নির্যাতন করার জন্য যন্ত্র কিনেছে। মানুষকে বাঁচার ব্যবস্থা না করে ‘৩০ লাখ প্লাটুন’ অস্ত্র কিনেছে, ৩০ হাজার বন্দুক কিনেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ওলামা দলের সাধারণ সম্পাদক নেছারুল হক আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর