April 9, 2026, 1:24 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

২ দিনের ব্যবধানে বেনাপোল কাস্টমসে ২০ পিছ স্বর্নের বারসহ ভারতীয় ২ পাসপোর্ট যাত্রী আটক

২ দিনের  ব্যবধানে বেনাপোল কাস্টমসে ২০ পিছ স্বর্নের বারসহ ভারতীয় ২ পাসপোর্ট যাত্রী আটক

mostbet

বেনাপোল থেকে এনামুল হক


মাত্র ২ দিনের ব্যবধানে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্নেরবার সহ ভারতগামী ভারতীয় ২ পাসপোর্টধারী দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে ওই যাত্রীরা ভারতে যাওয়ার সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতীয় দিল্লীর উত্তম নগরের মাহেন্দার বর্মার ছেলে সঞ্জয় বর্মা(৪৮)। যাহার পাসপোর্ট নং এল- ৫৮৮২২৬৬ এবং কলিকাতার ইকবালপুরের নজরুল হকের ছেলে নসরুল হক(৩৬)। যাহার পাসপোট নং এম- ৩০১১৯৬০।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। এ সময় তারা প্রথমে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের অভিনব পন্থায় লুকায়িত বায়ুপথে ২ জনের কাছে ১০টি করে মোট ২০টি স্বর্নেরবার জব্দ করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর