March 25, 2026, 12:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কমলার রসে কমবে স্ট্রোকের ঝুঁকি

কমলার রসে কমবে স্ট্রোকের ঝুঁকি

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

প্রতিদিন এক গ্লাস কমলার রস পান করলে স্ট্রোকের ঝুঁকি প্রায় এক চতুর্থাংশ হ্রাস পেতে পারে।

‘ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশন’য়ে প্রকাশিত গবেষণার বরাত দিয়ে দ্য ডেইলি মেইল জানায়, “যে ব্যক্তি প্রতিদিন কমলার রস পান করেন তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা ২৪ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।”

নেদারল্যান্ডস ন্যাশনাল ইন্সটিটিউট ফর পাবলিক হেল্থ’য়ের গবেষকরা আরও জানান, যারা নিয়মিত কমলার রস পান করেন তাদের হৃদরোগের সম্ভাবনা কমে এবং ক্ষতিগ্রস্ত ধমনীর আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ১২ থেকে ১৩ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

তাজা ফলের রস স্বাস্থ্যের জন্য ভালো। তবে ভোক্তারা এতে অতিরিক্ত চিনি মিশিয়ে পান করেন যা ক্ষতিকর।

গবেষকরা জানিয়েছেন, চিনি মেশানোর জন্য স্ট্রোক প্রতিরোধ হওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

গবেষণায় আরও বলা হয়, “শুধু কমলার রসই নয়, যে কোনো ফলের রস এই রোগের ঝুঁকি কমাতে সহায়ক।”

প্রক্রিয়াজাত করা ছাড়া আস্ত ফলের রসে থাকে উদ্ভিজ্জ উপাদান যা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে ধমনীকে সুরক্ষা দিতে পারে।

ফলের রস থেকে এই উপকারিতা পাওয়া গেলেও গবেষকরা গোটা ফল খাওয়ার উপরেই জোর দিয়েছেন। কারণ এখনও এর উপর আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তারা।

এই গবেষণার জন্য ২০ থেকে ৭০ বছর বয়সি প্রায় ৩৫ হাজার নারী-পুরুষের ওপর পর্যবেক্ষণ করেন গবেষকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর