April 9, 2026, 11:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

৭ লক্ষাধিক রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে

৭ লক্ষাধিক রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফাইল ছবি

মিয়ানমারের সেনাবাহিনীর হামলা-হত্যা-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা সাত লাখের অধিক রোহিঙ্গার জনগোষ্ঠীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরকারি ব্যবস্থাপনায় সাতটি সেন্টারের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে এ নিবন্ধন হচ্ছে। গত বুধবার পর্যন্ত সাত লাখ দুই হাজার ১০৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে এর দায়িত্বে থাকা বাংলাদেশ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তর।

পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল গত বুধবার কুতুপালং ১ নম্বর অস্থায়ী ক্যাম্পে ৪৪৫ পুরুষ ও ৮৪৯ নারী, কুতুপালং ২ নম্বর অস্থায়ী ক্যাম্পে ৯০০ পুরুষ ও ৮৮২ নারী, নোয়াপাড়ায় ৪৪০ পুরুষ ও ৫৫৮ নারী, থাইংখালী ১ নম্বর অস্থায়ী ক্যাম্পে এক হাজার ৩৬৯ জন পুরুষ ও এক হাজার ৮৬৮ নারী, থাইংখালী ২ নম্বর অস্থায়ী ক্যাম্পে ৯০৪ পুরুষ ও ৭৮৮ নারী, বালুখালী ক্যাম্পে এক হাজার ১০৩ জন পুরুষ ও এক হাজার ৬৫৩ নারী এবং শাপলাপুর ক্যাম্পে ৭১ পুরুষ ও ৯৪ নারীসহ মোট ১১ হাজার ৪৭৯ জন নিবন্ধন করেছেন।

সব মিলিয়ে এ পর্যন্ত সাত লাখ দুই হাজার ১০৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর বায়োমেট্টিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এ সময় উপপরিচালক আরো বলেন, যত দিন পর্যন্ত মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকবে, তত দিন বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) মো. আবুল কালাম জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ছয় লাখ ৩৫ হাজার। এ ছাড়া আগে আসা আরো দুই লাখ চার হাজার ৬০ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর