April 10, 2026, 8:30 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

কিছুক্ষণ পরই ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়বে ‘পৃথিবীর মেরুদণ্ড’

কিছুক্ষণ পরই ভয়াবহ বিস্ফোরণে ফেটে পড়বে ‘পৃথিবীর মেরুদণ্ড’

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

পরিস্থিতি ভয়াবহ৷ যে কোনও সময় প্রবল বিস্ফোরণে লাভা উগরে দিতে পারে বিশ্বের মেরুদণ্ড- মাউন্ট আগুং৷ প্রবল ধোঁয়া ও গরম ছাইয়ের স্রোত নেমে আসছে এই আগ্নেয়গিরির মুখ থেকে৷ পরিস্থিতি যে রকম তাতে চিন্তিত বিশেষজ্ঞরা৷

মাউন্ট আগুং-কে বালিবাসী বিশ্বের মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেন৷ সেই মেরুদণ্ড জ্বলতে শুরু করেছে৷ তাতেই ছড়িয়েছে আতঙ্ক৷ বড়সড় বিপদের সূচনা হতে যাচ্ছে, এমনই সংবাদ দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম৷

এদিকে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগ্নেয়গিরির ভয়াবহ আকার দেখে বিমান চালনা বন্ধ করার পরিস্থিতি বেশ জটিল৷ আতঙ্কিত বহু মানুষ আশ্রয় নিয়েছেন বালি বিমান বন্দরে৷ রয়েছেন অনেক ভিনদেশি পর্যটক৷ অন্তত ৮ হাজার জন আটকে পড়েছেন এয়ারপোর্টে৷

বাতাসে ছাই ছড়িয়ে পড়ায় প্রায় এক লক্ষ মানুষকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশিয়া সরকার৷ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা৷

বড় ধরনের আশংকায় গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়া সরকার প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে এলাকা ছাড়ার কথা বলেছিল৷ এর আগে ১৯৬৩ সালের বড় এক অগ্ন্যুত্পাতে মৃত্যু হয় হাজারের বেশি৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরের বিখ্যাত ‘রিং অফ ফায়ার’ বা ‘অগ্নি বলয়’ ইন্দোনেশিয়া সংলগ্ন৷ অতিক্রম করেছে এখানে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে৷ তাদেরই অন্যতম মাউন্ট আগুং ও মাউন্ট সিনাবুং৷

বালি মাউন্ট আগুংয়ের ভয়াবহ রূপ দেখে স্থানীয় ও আন্তর্জাতিক বিমান পথে উড়ান স্থগিত করা হয়েছে৷ এর জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে প্রাচ্যের যাতায়াতে লেগেছে ধাক্কা৷ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সহ মাইক্রো ও পলিনেশিয়ার দেশগুলির উড়ানপথ সাময়িক বিপর্যস্ত৷

মাউন্ট আগুং আগ্নেয়গিরির ধোঁয়া দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। বিমান যাতায়াতের পথ প্রায় ঢেকে দিয়েছে। প্রায় ৩০ হাজার মিটার উঁচু পর্যন্ত ছাই, ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এমনি জানাচ্ছে ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম৷

Share Button

     এ জাতীয় আরো খবর