April 13, 2026, 6:23 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ সাজ্জাদ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মোঃ সাজ্জাদ হোসেন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মোঃ শামসুল হকের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় দিনাজপুরের বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের আজগার আলী মেম্বারের খেয়াখাট সংলগ্ন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এসআই মোঃ সাইদুর ইসলাম জানান, বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মোঃ সাজ্জাদ হোসেন বাইসাইকেল নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ীর পাশে স্লুইজ গেট মোড়ের বাজারে আসে। রাত ১০টায় বাইসাইকেলে বাড়ীর ফেরার বের হয়ে বাড়ীর কাছাকাছি খেয়াখাট সংলগ্ন মোড় এলাকায় পৌছালে অজ্ঞাত গাড়ী চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পথচারীরা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। বীরগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোহছেউল গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রচুর কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হাতে দেওয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর