April 13, 2026, 10:27 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

১৮৪ বারের মতো লড়ছেন তিনি

১৮৪ বারের মতো লড়ছেন তিনি

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

গোটা ভারতে তিনি পরিচিত ‘অল ইন্ডিয়া ইলেকশন কিং’ নামে। তিনি কে পদ্মরাজন। নির্বাচন এলেই মাথাচাড়া দিয়ে ওঠেন তিনি। এবারও এর ব্যতিক্রম হয়নি। তিনি ফের লড়ছেন তামিলনাড়ুর একটি উপনির্বাচনে। আসনটি ছিল তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার। ড. রাধাকৃষ্ণান নগর আসন। গত বছরের ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যুতে আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচন ২১ ডিসেম্বর। উপনির্বাচনে লড়ার জন্য পদ্মরাজন এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৯৮৮ সাল থেকে নির্বাচনে লড়া শুরু করেন এই নির্বাচনপাগল কে পদ্মরাজন। লড়েছেন ১৮৩ বার। হেরেছেন সব কটি নির্বাচনে। বেশির ভাগ নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে। সর্বাধিক ভোট পেয়েছেন ৪৮০টি।

পদ্মরাজন পেশায় টায়ার ব্যবসায়ী। বিদ্যার দৌড় অষ্টম শ্রেণি পর্যন্ত। শিখেছেন হোমিওপ্যাথি চিকিৎসা। সেই বিদ্যা কাজে লাগাচ্ছেন শবরমালা মন্দিরের তীর্থযাত্রীদের সেবায়।

গত জুনে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, অদ্ভুত স্বভাবের এই ব্যক্তির বাড়ি তামিলনাড়ুতে। তিনি নিজের নামের আগে ‘ডা.’ লেখেন। তবে উপাধিটি স্বঘোষিত।

পদ্মরাজন তখন বলেছিলেন, প্রতিবার হেরেছেন। আর এই হার দিয়েই বিখ্যাত হতে চান তিনি। গড়তে চান বিশ্ব রেকর্ড।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রণব মুখার্জি ও এ পি জে আবদুল কালামের মতো ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন পদ্মরাজন। তবে তা খারিজ হয়েছে। তিনি লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এবং রাজ্যসভা নির্বাচনে মনমোহন সিংয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। জয়ললিতার বিরুদ্ধে বহুবার লড়েছেন। এসব ক্ষেত্রে কখনো তাঁর মনোনয়ন খারিজ কিংবা জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ভোটে ব্যর্থতার জন্য ২০০৪, ২০১৪ ও ২০১৫ সালে পদ্মরাজনের নাম লিমকা বুকস অব রেকর্ডে উঠেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর