April 16, 2026, 12:25 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

হবিগঞ্জে ধান ভানার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে ধান ভানার টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান ভানার টাকা নিয়ে দুটি পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার মনতৈ গ্রামে এ সংঘর্ষ হয় বলে লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান। আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বজলার রহমান জানান, দুপুরে লাখাই মনতৈল গ্রামের আবদুর রহমানের ছেলে অলিদ মিয়ার ধান ভানেন একই গ্রামের সুনারই মিয়ার ছেলে কামাল মিয়া। পরে মজুরি নিয়ে তাদের মধ্যে মতভেদ হয় এবং তারা কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান ওসি।

Share Button

     এ জাতীয় আরো খবর